১৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশ অধিদপ্তর রাজধানীর গুলশান-২-এর ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) মার্কেটে অভিযান চালিয়ে এক হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ আটক করেছে। গতকাল বুধবার দুপুরে এই অভিযান চালানো হয়। সেখানে মীম ফ্রুটস অ্যান্ড প্যাকেজিং থেকে প্রায় ২০০ কেজি, এশিয়া প্যাকেজিং থেকে ৩০০ কেজি এবং বিসমিল্লাহ প্যাকেজিং থেকে প্রায় এক হাজার কেজি পলিথিন ব্যাগ আটক করা হয়। পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, অধিদপ্তরের মহাপরিচালক আবদুস সোবহানসহ একটি দল অভিযানে অংশ নেয়। ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকায় নিষিদ্ধ পলিথিন ব্যবহারকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়নি।