১৬ জনকে তিন লাখ ৪০ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ মজুদ ও বিক্রি করার দায়ে ভ্রাম্যমাণ আদালত ১৬ জন ব্যবসায়ীকে মোট তিন লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন। পরিবেশ সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার হাজারীবাগ বাজার এলাকার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালান। এর মধ্যে ১৬টি প্রতিষ্ঠানে পণ্য বিক্রির সময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ দেওয়া হচ্ছিল। কয়েকটি প্রতিষ্ঠানে বিক্রির জন্য ওই ব্যাগ মজুদ করা ছিল।আদালত আটটি প্রতিষ্ঠানের বিক্রেতা মো. বাবুল, মানিক সাহা, মো. নাঈমুল ইসলাম, মো. কালাম, মো. শামীম আহমেদ, মো. আবু ইউসুফ, মো. ইকবাল হোসেন ও মো. হুমায়ুন কবীরকে ৩০ হাজার টাকা করে মোট দুই লাখ ৪০ টাকা জরিমানা করেন। অন্য দুটি প্রতিষ্ঠানের বিক্রেতা মো. জানে আলম ও মো. খলিলুর রহমানকে ২০ হাজার টাকা করে জরিমানা করেন। আরও ছয়টি প্রতিষ্ঠানের বিক্রেতা মো. কাইয়ুম, মো. ইবরাহিম, মো. সিদ্দিকউল্লাহ, মো. শাহাদাত হোসেন, মো. আবদুর রশিদ (আলামীন স্টোর) এবং মো. আবদুর রশিদকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস। র‌্যাব-২ ও মেট্রোপলিটন পুলিশের একটি দল আদালতের কার্যক্রমে সহায়তা করেন। বিজ্ঞপ্তি।