১৬ দফা দাবিতে জাতীয় ভাড়াটিয়া পরিষদের গণমিছিল ও মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি বা দোকান ভাড়া বৃদ্ধি না করাসহ ১৬ দফা দাবিতে জাতীয় ভাড়াটিয়া পরিষদ গতকাল শনিবার বিকেলে রাজধানীতে গণমিছিল ও মানববন্ধন করেছে।পরিষদের দাবির মধ্যে আছে বর্তমান প্রচলিত বাড়ি ও দোকান ভাড়া ৫০ শতাংশ কমানো, ভাড়ার সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও গণমাধ্যমে প্রচার, ভাড়া নিয়ন্ত্রণে উচ্চক্ষমতাসম্পন্ন কমিঠি গঠন করা, ভাড়ার ওপর জাতীয় সংসদে বিল এনে আলোচনার ব্যবস্থা, মালিকের সঙ্গে ভাড়াটিয়ার চুক্তি বাধ্যতামূলক করা, ভাড়ার রসিদ দেওয়া, গ্যাস, পানি ও বিদ্যুত্ বিল অতিরিক্ত আদায়ের প্রবণতা এবং অগ্রীম বা জামানত আদায় বন্ধ করা প্রভৃতি।পরিষদের সহসভাপতি মোক্তার হোসেন খান প্রথম আলোকে বলেন, বাড়ি বা দোকানমালিকেরা অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধি করে থাকে। এতে স্বল্প আয়ের লোকজনের কষ্টের সীমা থাকে না। গতকাল ঢাকায় ভাড়া বাড়ির বাসিন্দা ও ব্যবসায়ীরা বিভিন্ন মহল্লা থেকে খণ্ড খণ্ড মিছিল করে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে জমায়েত হন। পরে এখান থেকে এক মিছিল নিয়ে মিরপুর ১ নম্বর চত্বর ঘুরে টেকনিক্যাল মোড়ে মানববন্ধন করে।