১৬ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল মঙ্গলবার বিভিন্ন অপরাধে ১৬টি প্রতিষ্ঠান থেকে এক লাখ ৫২ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বাণিজ্য মন্ত্রণালয়াধীন এই ভ্রাম্যমাণ আদালত রায় সাহেব বাজারে অভিযান চালান। পণ্যের মোড়কের গায়ে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকা, বাটখারায় ওজন কম, অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং সংরক্ষণ ও বিতরণের অভিযোগে জরিমানা আদায় করা হয়।বাজারের শওকত স্টোর, কাইয়ুম স্টোর, হিমু স্টোর, ব্যাপারী স্টোর, আদর স্টোর, নাসির অ্যান্ড সন্স, মহাদেব স্টোর, হাজি নাসু স্টোর ও মেসার্স মর্তুজা ব্রাদার্সে কয়েকটি পণ্যের মোড়কের গায়ে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য লেখা না থাকায় ৭২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বাটখারার ওজন কম থাকায় ৪৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর উপায়ে খাবার তৈরি ও বিক্রয়ের জন্য আল ইসলাম রেস্টুরেন্টকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে বিসিএসআইআর, মৎস্য অধিদপ্তর, এফবিসিসিআই ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি অভিযানে অংশ নেন। বিজ্ঞপ্তি।