১৭ দফা দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষানীতির দ্রুত বাস্তবায়ন, সরকারি শিক্ষক-কর্মচারীদের সমপরিমাণ বার্ষিক প্রবৃদ্ধি (ইনক্রিমেন্ট), বাড়িভাড়া, উৎসবভাতাসহ ১৭ দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ। এই দাবিতে তারা মাসব্যাপী কর্মসূচি পালন করবে।গত রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে: আজ থেকে ৯ মে পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় এবং ১০ মে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ ও অবস্থান কর্মসূচি। নেতারা বলেন, আগামী বাজেটে ১৭ দফার অনুকূলে যথাযথ ঘোষণা না থাকলে অবিরাম ধর্মঘটসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।ঐক্য পরিষদের আহ্বায়ক আতিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন শিক্ষক নেতা নূর মোহাম্মদ তালুকদার, চৌধুরী খুরশীদ আলম, মাহফুজা খানম, এম এ বারী, রঞ্জিত কুমার সাহা, মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ। বিজ্ঞপ্তি।