১৭ ব্যবসায়ীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রাজধানীর তিনটি বাজারে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান চালিয়েছেন। এ সময় আদালত ১৭ জন ব্যবসায়ীকে জরিমানা এবং প্রায় দুই মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার করেন।পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, আদালত গতকাল বুধবার রাজধানীর তিনটি বাজারের ১৭ জন ব্যবসায়ীকে ৯৫ হাজার ৬০০ টাকা জরিমানা করেন। তাঁদের দোকান থেকে প্রায় দুই মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেন। কচুক্ষেত রজনীগন্ধা বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ী শামীম হোসেন ও নাজমুল ইসলামকে তিন হাজার টাকা, মোহাম্মদ তারেককে ১০ হাজার, জাহাঙ্গীর আলমকে চার হাজার ও আলাউদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এরপর রাজধানীর শাহ আলী সিটি করপোরেশন মার্কেটে অভিযান চালিয়ে সুরুজ্জামান, মোহাম্মদ মানিক ও রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা করে; আশরাফুলকে পাঁচ হাজার; বাচ্চু খানকে দুই হাজার; ওয়াসিমকে চার হাজার; আলাউদ্দিনকে দুই হাজার এবং মনির হোসেন ও আবদুল মান্নানকে ৩০০ টাকা করে জরিমানা করেন। পরে আদালত রাজধানীর মিরপুর মাজার কো-অপারেটিভ মার্কেটে অভিযান চালিয়ে আবদুল মান্নানকে এক হাজার ও আবদুল হাদিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি চাকমা। এতে সহায়তা করে মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।