প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট প্রোগ্রামের মোট ১৭৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ওই বৃত্তি দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে। মোহাম্মদ ফরাসউদ্দিন শিক্ষার্থীদের এই শিক্ষা দেশ ও জাতির কল্যাণে ব্যবহার করার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ শরীফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি।