১৮ ডিসেম্বরের হরতাল সফল করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ১৮ ডিসেম্বর সিপিবি, বাসদ ও বাম মোর্চা আহূত হরতাল সফল করার আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার বিভিন্ন গণসংগঠন ও সিপিবির প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।মুজাহিদুল ইসলাম বলেন, জামায়াত-শিবিরসহ সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করা, তাজরীন ফ্যাশনস লিমিটেডে শ্রমিক মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি, জ্বালানি তেলের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধ এবং জনজীবনের সংকট মোচনের দাবিতে ১৮ ডিসেম্বরের এই হরতাল। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি জামায়াত-শিবিরের সাম্প্রতিক সময়ের তাণ্ডব ১৯৭১ সালের বুদ্ধিজীবী হত্যা ও গণহত্যায় তাদের প্রত্যক্ষ ভূমিকার কথাই স্মরণ করিয়ে দেয়। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াত-শিবিরের এই অপতৎপরতা প্রতিরোধ এবং এদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সিপিবির উপদেষ্টা শহীদুল্লাহ চৌধুরী, ক্ষেতমজুর সমিতির সভাপতি শামছুজ্জামান বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।