১৮ ডিসেম্বরের হরতাল সফল করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাসকশ্রেণীর হানাহানির রাজনীতি প্রত্যাখ্যান করে ১৮ ডিসেম্বর হরতাল পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। হরতালসহ বাম মোর্চার সাত দফা দাবির সমর্থনে গতকাল বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে এ দাবি জানানো হয়।সমাবেশে বাম মোর্চার নেতারা বলেন, প্রকাশ্যে ছাত্রলীগের গুন্ডারা মানুষ হত্যা করছে, ছাত্রশিবির-ছাত্রদল তাণ্ডব চালাচ্ছে। বারবার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করায় জীবনযাত্রার ব্যয় বেড়ে চলেছে। ফুলবাড়ীতে জনগণের রায় উপেক্ষা করে উন্মুক্ত কয়লাখনি এবং সুন্দরবনকে ধ্বংস করে রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পাঁয়তারা করা হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নকে শাসকেরা তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের কাজে ব্যবহার করছে।এর প্রতিবাদে বাম মোর্চার নেতারা এই হরতাল সফল করার আহ্বান জানান।বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশারেফা মিশু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, বাসদের (মাহবুব) ভারপ্রাপ্ত আহ্বায়ক ইয়াসিন মিয়া, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বহ্নিশিখা জামালী প্রমুখ।