১৮০ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ অর্থবছরের জন্য ১৮০ কোটি ১৩ লাখ ৯৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ছাত্রছাত্রী ও অধিভুক্ত কলেজের ক্ষেত্রে কোনো ফি বাড়ানো হয়নি।বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের শহর কার্যালয়ে সিন্ডিকেটের সভায় বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ কাজী ফারুক আহমেদ। বাজেটে রাজস্ব ব্যয় ১১৪ কোটি চার লাখ ৮১ হাজার টাকা, সাধারণ বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ৬৩ কোটি ৯৪ লাখ ১৪ হাজার টাকা ও বিশেষ উন্নয়ন প্রকল্পের বিপরীতে দুই কোটি ১৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।সভায় ২০১০-১১ অর্থবছরের তিন কোটি ৮০ লাখ ২৬ হাজার টাকার উদ্বৃত্ত সংবলিত ১১৩ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকার সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহ-উপাচার্য তোফায়েল আহমদ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের সিন্ডিকেটের সদস্যরা।