১৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির রজতজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির রজতজয়ন্তী উৎসব আগামী ১৯ সেপ্টেম্বর উদ্যাপিত হচ্ছে। এই সংগঠনের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিকে সামনে রেখে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনটিভির প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ারকে আহ্বায়ক করে ‘রজতজয়ন্তী উদ্যাপন প্রস্তুতি কমিটি’ গঠন করা হয়েছে। কমিটি প্রতি শুক্রবার টিএসসিতে অবস্থিত সমিতি কার্যালয়ে সভায় মিলিত হচ্ছে। এতে সমিতির প্রতিষ্ঠাতা সদস্যসহ সাবেক নেতা ও সদস্যরা যোগ দিচ্ছেন।সমিতির সাবেক সদস্য ও বিশ্ববিদ্যালয় প্রতিবেদকদের আসন্ন উৎসবে যোগদানের লক্ষ্যে নাম নিবন্ধনের অনুরোধ করা যাচ্ছে। গত রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।যোগাযোগ: ০১৭১১৮২০৭৮৩ (আহ্বায়ক, যোগাযোগ উপ-কমিটি), ০১৭১৩০৬৮৯৪৪ (আহ্বায়ক, প্রস্তুতি কমিটি), ০১৫৫২৩৮৯২০৮ (সভাপতি), ০১৭১২৯৯৬৫১৯ (সাধারণ সম্পাদক)। ই-মেইল : [email protected]। বিজ্ঞপ্তি।