১৯৮ সাংসদ, মন্ত্রী, উপদেষ্টা প্লট নিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদের ১৯৮ জন সাংসদ, মন্ত্রী ও উপদেষ্টা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে বিভিন্ন আকারের প্লট বরাদ্দ নিয়েছেন। গতকাল বুধবার সংসদে শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান এ তথ্য জানান।তিনি বলেন, নবম সংসদের সদস্যদের নামে রাজউকের উত্তরা তৃতীয় পর্ব প্রকল্প আবাসিক এলাকায় পাঁচ কাঠা আয়তনে ৮২টি, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ১০ কাঠা আয়তনের ৭৪টি এবং সাড়ে সাত কাঠা আয়তনের ৪২টি প্লট বরাদ্দ করা হয়েছে।প্লট বরাদ্দপ্রাপ্ত সংসদ সদস্যদের নামের তালিকাও সংসদে প্রকাশ করা হয়।রাজউকের উত্তরা তৃতীয় পর্ব প্রকল্প আবাসিক এলাকায় পাঁচ কাঠা আয়তনের ৮২টি প্লট বরাদ্দ পাওয়া সাংসদেরা হলেন ফরিদুন্নাহার লাইলী, জসিম উদ্দিন, আবদুল্লাহ আল ইসলাম, সুলতানা তরুণ, সাধন চন্দ্র মজুমদার, আহাদ আলী সরকার, নওয়াব আলী আব্বাস খান, শফিকুল আজম খান, আবদুল ওয়াদুদ, আসমা জেরিন ঝুমু, আহমেদ নাজনীন সুলতানা, মেসবাউদ্দিন ফরহাদ, পারভীন তালুকদার, মনজুর কাদের কোরাইশি, শেফালী মমতাজ, কাজী ফারুক কাদের, তহুরা আলী, নুর আফরোজ আলী, আবদুস ছাত্তার, জাহিদ আহসান, ইসহাক হোসেন তালুকদার, শাজ জিকরুল আহমদ, জিয়াউর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, শাহিদা তারেখ দীপ্তি, ইসরাফিল আলম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু জাহির, হায়াতুর রহমান খান, আনোয়ারুল আশরাফ খান, আনিছুল ইসলাম মণ্ডল, শামসুর রহমান শরীফ, রহমত আলী, হোসেন মকবুল শাহরিয়ার, মোসলেম উদ্দিন, খাদিজা খাতুন শেফালী, আশরাফ আলী খান খসরু, এ কে এম হাফিজুর রহমান, জহিরুল হক ভূঁইয়া, ইকরামুল করিম চৌধুরী, শওকত আরা বেগম, মোয়াজ্জেম হোসেন, মুরাদ হাসান, শহীদুজ্জামান সরকার, আশরাফুল আমীন, ইলিয়াছ উদ্দিন মোল্লাহ, এ কে এম বাহাউদ্দিন, আসলামুল হক, মকবুল হোসেন, আবদুর রহমান বদি, লুৎফর রহমান, জাহানারা বেগম, মেরাজ উদ্দিন মোল্লা, শাফিয়া খাতুন, নূরই হাসনা লিলি চৌধুরী, জয়নুল আবেদীন, মোল্লা জালাল উদ্দিন, জেড আই এম মোস্তফা আলী, বেনজীর আহমেদ, জোবেদা খাতুন, খন্দকার আবদুল বাতেন, আ ন ম শামসুল ইসলাম, মতিউর রহমান, রুবি রহমান, জাফর আলী, গোলাম ফারুক খন্দকার, গিয়াস উদ্দিন আহমেদ, সুলতানা বুলবুল, নাসিম ওসমান, আবদুল জলিল, নুরুল ইসলাম (সুজন), শাহ আলম, খালেদুর রহমান, শফিকুল ইসলাম, একাব্বর হোসেন, আশরাফুল আমীন, আলী আসগার, ইমাজ উদ্দিন প্রামাণিক, মোস্তফা জালাল মহিউদ্দিন, মাহবুব আরা গিনি, তানজীম আহমেদ সোহেল তাজ, আ ক ম মোজাম্মেল হক। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা আয়তনের প্লট পাওয়া ৭৪ জন হলেন মোজাহার আলী প্রধান, হাবিবুন নাহার, নাসিমুল আলম চৌধুরী, আবদুল ওয়াদুদ, জোনায়েদ আহমেদ, মিজানুর রহমান খান, গোলাম মাওলা, দেওয়ান ফরিদ গাজী, মঈন উদ্দীন খান, ফরিদুল হক খান, কে এম খালিদ, আবুল কালাম আজাদ, আসাদুজ্জামান খান, আনোয়ার হোসেন, আবদুল্লাহ আল কায়সার, রেহানা আক্তার রানু, মাজহারুল হক প্রধান, এ এম মাহবুব উদ্দিন, লুৎফুল হাই, হামিদুর রহমান আযাদ, আমজাদ হোসেন, ফরিদা আক্তার, খন্দকার আসাদুজ্জামান, রণজিৎ কুমার রায়, আজিজুল হক চৌধুরী, যতীন্দ্র লাল ত্রিপুরা, মোস্তফা ফারুক মোহাম্মদ, নজরুল ইসলাম, শামশুল হক চৌধুরী, মমতাজ বেগম, এ বি এম আশরাফ উদ্দিন, জিয়াউল হক মৃধা, গোলাম মোস্তফা, বি এম মোজাম্মেল হক, নাজিম উদ্দিন আহমেদ, রাশেদ খান মেনন, নসরুল হামিদ, শেখ আবদুল ওহাব, এ কে এম এ আওয়াল, আফাজ উদ্দিন আহমেদ, আকরাম হোসেন চৌধুরী, মুজিবুল হক, এ বি এম আবুল কাশেম, শফিকুল ইসলাম, সৈয়দ মোদাচ্ছের আলী, ননী গোপাল মণ্ডল, গোলাম কিবরিয়া, গোলাম দস্তগীর গাজী, মনোরঞ্জন শীল গোপাল, সুরঞ্জিত সেনগুপ্ত, মুজিবুর রহমান ফকির, ফারুক খান, তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ, প্রমোদ মানকিন, কামরুল ইসলাম, শাজাহান খান, আবদুল মান্নান, রফিকুল ইসলাম, মমতাজ বেগম, মশিউর রহমান, বজলুল হক হারুন, রাজিউদ্দিন আহমেদ, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মুজিবুল হক, মোস্তাফিজুর রহমান, আখতারুজ্জামান চৌধুরী, দীপংকর তালুকদার, ফজিলাতুন নেসা বাপ্পি, আবদুল মতিন খসরু, আবদুল লতিফ সিদ্দিকী, নিলুফার জাফর উল্লাহ, দীপু মনি, এম এ জব্বার। পূর্বাচল নতুন শহর প্রকল্পে সাড়ে সাত কাঠা আয়তনের প্লট পাওয়া ৪২ জন হচ্ছেন সানজিদা খানম, ওয়ারেসাত হোসেন বেলাল, এ কে এম ফজলুল হক, মীর শওকাত আলী বাদশা, জাকির হোসেন, নাসরিন জাহান, মতিউর রহমান, এথিন রাখাইন, এনামুল হক, ফরিদা রহমান, মনোয়ার হোসেন চৌধুরী, এ বি এম আনোয়ারুল হক, সুকুমার রঞ্জন ঘোষ, আমিনা আহমেদ, কবিরুল হক, কে এইচ রশিদুজ্জামান, মোস্তাক আহমেদ রুহী, চেমন আরা বেগম, শাহীন মনোয়ারা হক, গোলাম সবুর, আবদুল মজিদ, ওমর ফারুক চৌধুরী, মারুফ সাকলান, শেখ মুজিবুর রহমান, আলী আশরাফ, তাজুল ইসলাম, আবদুল মান্নান, আবদুল হাই, রওশন জাহান সাথী, সিরাজুল আকবর, আবদুল লতিফ, সোহরাব আলী খান, শেখ আফিল উদ্দিন, মাহমুদ উস সামাদ চৌধুরী, নুরুন্নবী চৌধুরী, হাবিবুর রহমান মোল্লা, সৈয়দ মোহসীন আলী, নাজমুল হাসান, নূর জাহান বেগম, মাহফুজা মণ্ডল, পিনু খান ও শওকত মোমেন শাহজাহান।