প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩১তম বিসিএস পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে আগামী ২ অক্টোবর। চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোমতাজ উদ্দিন ভুঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি জানিয়ে প্রার্থীদের নামে পর্যায়ক্রমে ডাকযোগে চিঠি দেওয়া হয়েছে। কেউ চিঠি না পেলে তিনি স্বাস্থ্য পরীক্ষার নির্ধারিত তারিখের তিন দিন আগে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর থেকে দ্বি-নকল সংগ্রহ করতে পারবেন।