২ ছাত্রকে মারধর করল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠনের নেতৃত্ব দেওয়া নিয়ে দুই সাধারণ ছাত্রকে মারধর করেছে ছাত্রলীগ কর্মীরা। গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা ‘ফাইস্টার ইকো এসোসিয়েশন’ নামে একটি সংগঠন করেছেন। গতকাল বিভাগের সেমিনার কক্ষে এক বৈঠকে নিজেকে ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচয় দিয়ে ইমরান হোসেন সংগঠনের নেতৃত্ব দাবি করেন। এ সময় সাইয়াকুল ইসলাম ও তরিকুল ইসলামসহ বেশ কয়েকজন ছাত্র এর বিরোধিতা করেন। এ ঘটনার জের ধরে সাইয়াকুল ও তরিকুলকে মারধর করেন ছাত্রলীগ কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদুজ্জামান বলেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।