২ মের হরতাল রাজনৈতিক অর্বাচীনতা: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের ঘটনা নিয়ে বিএনপি ও বামপন্থী কিছু দলের ডাকা ২ মের হরতাল রাজনৈতিক অর্বাচীনতা বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।ভবনধসে হতাহত ব্যক্তিদের স্মরণে গতকাল রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক শোক শোভাযাত্রা শেষে সমাবেশে মেনন এ মন্তব্য করেন। ওয়ার্কার্স পার্টি এ কর্মসূচির আয়োজন করে। হরতাল প্রসঙ্গে মেনন বলেন, বিএনপি-জামায়াতসহ ১৮ দলের নৈরাজ্যের রাজনীতির সঙ্গে এটা সংগতিপূর্ণ, কিন্তু কিছু বাম দলের একই দিনে হরতাল আহ্বান স্বাভাবিকভাবে প্রশ্নের সৃষ্টি করে। এই বামপন্থীরা রাজনৈতিক সুবিধা আদায় করতে ‘ঘর পোড়ার মধ্যে আলু পোড়া’ দেওয়ার ব্যবস্থা করেছেন। কিন্তু ওই পোড়া আলুতে তাদের মুখই পুড়বে। বিএনপি-জামায়াতের রাজনীতি লাভবান হবে।মেনন ধসে পড়া ভবন ও সেখানকার পোশাক কারখানার মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও আহত ব্যক্তিদের পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।