২০টি মোটরসাইকেলসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরেবাংলা নগর থানা এলাকায় গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে ২০টি চোরাই মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ঢাকা মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে পূর্ব রাজাবাজারের এক বাসায় অভিযান চালিয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ তিনটি চোরাই মোটরসাইকেলসহ জাহাঙ্গীর রেজা ও মো. ফারহান নামের দুই যুবককে গ্রেপ্তার করে। পরে জাহাঙ্গীরের স্বীকারোক্তি অনুযায়ী আরও ১৭টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।