২০০ ব্যক্তিকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মহাখালীতে গত শনিবার হরতাল চলাকালে ঘাতক দালাল নির্মূল কমিটির সমাবেশে হামলার ঘটনায় বনানী থানায় মামলা হয়েছে। গতকাল রোববার পুলিশ বাদী হয়ে এ মামলা করে।বনানী থানা সূত্র জানায়, গতকাল বনানী থানার এসআই জাকির হোসেন বাদী হয়ে প্রায় ২০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে বনানী থানায় মামলা করেন। এতে বলা হয়, গত শনিবার সকালে মহাখালীর আমতলীসংলগ্ন উড়ালসেতুর নিচে ঘাতক দালাল নির্মূল কমিটির সমাবেশ চলছিল। সমাবেশের আশপাশে পুলিশ দায়িত্ব পালন করছিল। এ সময় হেফাজতে ইসলামের মিছিল থেকে ঘাতক দালাল নির্মূল কমিটির সমাবেশে হামলা চালানো হয়। এতে নির্মূল কমিটির কয়েকজন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে গেলে হামলাকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট ছোড়ে। এতে বনানী থানার এসআই ইমদাদ হোসেন আহত হন। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুৎফুল কবির বলেন, এজাহারে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।