২০১২ সালে দেশে সংযোজিত সিডান কার বাজারে আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালের মধ্যে বাংলাদেশে সংযোজিত সিডান কার বাজারে আসবে। ইতিমধ্যে এ ব্যাপারে জাপানের মিটসুবিসি কোম্পানির সঙ্গে প্রগতি ইন্ডাস্ট্রিজের প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রগতি সাশ্রয়ী দামে এসব গাড়ি বাজারজাত করবে।গতকাল রোববার দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রাঙ্গণে উপজেলা চেয়ারম্যানদের হাতে গাড়ির চাবি তুলে দেওয়ার সময় এসব কথা বলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। অনুষ্ঠানে দেশের ২০ জন উপজেলা চেয়ারম্যানের হাতে গাড়ির চাবি তুলে দেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।