২২ হাজার মেমোরি কার্ড উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২২ হাজার ৪০০টি সিকিউরিটি ডিজিটাল (এসডি) মোবাইল মেমোরি কার্ড উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মঈনুল খান বলেন, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কুরিয়ার (ডেলিভারি) শাখায় অভিযান চালিয়ে এসব মেমোরি কার্ড জব্দ করা হয়। বিদেশ থেকে এনট্রন এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রাজধানীর মোতালিব প্লাজার প্রাইড ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এসডি মোবাইল মেমোরি কার্ডের এই চালানটি ঢাকায় নিয়ে আসে। দুটি বাক্সের ভেতর এই ২২ হাজার ৪০০টি মেমোরি কার্ড ছিল।