২৪ মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করল আইসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের ২৪ মেধাবী সন্তানকে পুরস্কৃত করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্ট অব বাংলাদেশ (আইসিএবি)। গতকাল শনিবার সন্ধ্যায় আইসিএবি মিলনায়তনে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের সম্পদ। তাদের উজ্জীবিত করতে হবে। আর তাদের এগিয়ে নিতে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, মেধাবীদের আলোর পথ দেখিয়ে দিলে তারা নিজেরাই নিজেদের পথ বেছে নেবে।আইসিএবি মেম্বারস সার্ভিস অ্যান্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান নাসিম আনোয়ার বলেন, মেধাবীদের উৎসাহিত করতে ২০০৪ সাল থেকে এই পুরস্কার কার্যক্রম পরিচালনা করছে আইসিএবি। অনুষ্ঠানে আইসিএবির কর্মকর্তা শওকত হোসেন ও শাহজাহান মজুমদার উপস্থিত ছিলেন। বক্তৃতা শেষে ২০১২ সালে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, এ, ও লেভেল এবং জেএসসি পরীক্ষায় ভালো করেছে এমন ২৪ মেধাবী শিক্ষার্থীকে একটি করে ল্যাপটপ, সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।