২৫ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করবেন প্রাথমিক শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি জাতীয়করণের দাবিতে আগামী ২৫ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করবে জাতীয় (রেজি.) বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ। পূর্বঘোষণা অনুযায়ী, ১০ এপ্রিল এই কর্মসূচি পালনের কথা থাকলেও প্রথম সাময়িক পরীক্ষার কারণে তা পেছানো হয়েছে।জাতীয় প্রেসক্লাবে গতকাল বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা এসব কথা জানান। তাঁরা বলেন, সরকার আশ্বাস দিয়েও শিক্ষকদের চাকরি জাতীয়করণ করছে না। এ জন্য শিক্ষকেরা আন্দোলন করতে বাধ্য হচ্ছেন। ২৫ এপ্রিল বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সামসুল আলম।