২৫ বছর পূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি সংগঠন সার্ভ দ্য পিপ্লের ২৫ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে গত সোমবার রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনের তোফিক আজিজ খান সেমিনার হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম ও সাবেক রাষ্ট্রদূত এ কে এম ফারুক।