২৬ মার্চ থেকে শুরু সমরাস্ত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অন্যান্যবারের মতো এবারও সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন করেছে সেনা, নৌ ও বিমানবাহিনী। আগামী ২৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত তেজগাঁও জাতীয় প্যারেড স্কয়ারে এ প্রদর্শনী চলবে।২৬ থেকে ২৮ এবং ৩০ ও ৩১ মার্চ প্রদর্শনী সর্বসাধারনের জন্য সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উন্মুক্ত থাকবে। শুধু সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবার এবং সেনানিবাসের স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য ২৯ মার্চ বেলা একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে।এদিকে ৩১ মার্চ বেলা ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঢাকা শহরের স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা সর্বসাধারণের সঙ্গে প্রদর্শনীতে আসতে পারবে। বিজ্ঞপ্তি।