২৭টি আঞ্চলিক পত্রিকায় শিশুদের লেখা প্রকাশিত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ২৭টি আঞ্চলিক পত্রিকায় এখন থেকে শিশুদের লেখা প্রকাশের জন্য নিয়মিত স্থান বরাদ্দ দেওয়া হবে। গতকাল এক কর্মশালায় সাতটি জেলা থেকে প্রকাশিত পত্রিকার সম্পাদকেরা এ অঙ্গীকার করেন। সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) ‘শিশুদের জন্য পাতা’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআইবির মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস। বক্তব্য দেন সেভ দ্য চিলড্রেনের এরিকা খেতরান। বিজ্ঞপ্তি।