৩০০ শিশুর ইফতার ও রাতের খাবারের আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল বুধবার রাজধানীর আজিমপুরে অবস্থিত স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় প্রায় ৩০০ এতিম শিশুর ইফতার ও রাতের খাবারের ব্যবস্থা করা হয়। এইচএসবিসির সহায়তায় প্রথম আলো ঢাকা বন্ধুসভা এই আয়োজন করে। স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার শিক্ষক আশরাফ আলী জানান, এখানে এতিম ছেলেমেয়েরা প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে। তাদের খাওয়া-দাওয়া, স্বাস্থ্যসেবা পরিচর্যাসহ যাবতীয় বিষয় তত্ত্বাবধান করা হয়।এতিম শিশুরা সবার সঙ্গে ইফতার করতে পেরে খুব আনন্দিত বলে তিনি জানান। এইচএসবিসির পক্ষ থেকে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মুক্তাদির শুভ্র জিন্নাহ, নুদরাত তেহসিন ও শেখ শামস তানভীর।ঢাকার চারটি, চট্টগ্রামের তিনটি ও সিলেটে দুটি এতিমখানায় রমজান মাসব্যাপী এ কর্মসূচি চলবে।