ঢাকা আইনজীবী সমিতির বিএনপির সমর্থক শতাধিক আইনজীবীর বিরুদ্ধে করা মামলায় ৩১ মে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সহিদুল ইসলাম এ আদেশ দেন।গত সোমবার আদালত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব মাহবুবউদ্দিন খোকনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় পরদিন মঙ্গলবার আদালত বর্জন এবং কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ মিছিল করেন বিএনপি-সমর্থিত আইনজীবীরা। ওই মিছিল থেকে আদালতে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. মকবুল হোসেন দ্রুত বিচার আইনে এ মামলা করেন। মামলায় ভাঙচুর ও ভয়ভীতি দেখিয়ে এবং আদালত এলাকায় তাণ্ডব চালিয়ে জনমনে ত্রাস সৃষ্টির অভিযোগ আনা হয়। মামলায় বিএনপি-সমর্থিত ২৯ আইনজীবীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৭০ জনকে আসামি করা হয়েছে।আসামিরা হলেন: ঢাকা আইনজীবী সমিতির সভাপতি বোরহান উদ্দিন, সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, মহসীন মিয়া, খোরশেদ আলম, গোলাম মোস্তফা খান, ইকবাল হোসেন, ওমর ফারুক ফারুকি, আবদুল নুর ভুইয়া, আবদুল খালেক, জালাল আহমেদ, হেলাল উদ্দিন, নুরুজ্জামান, জীবন, মাসুদ রানা, মাহমুদুর রহমান, মজিবর, দিদার (ছোট), দিদার (বড়), নুরুজ্জামান, হেলাল, কামাল হোসেন, মনির, ফারদিন, জ্যাকব, এরশাদুল হক, জামাল আলী মিয়া, পাপ্পু, মিলনসহ অজ্ঞাত ৭০ জন।