৩১ মে সাক্ষ্য নেওয়ার পরবর্তী তারিখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা বটমূলে বোমা হামলা মামলায় সাক্ষ্য নেওয়ার পরবর্তী তারিখ আগামী ৩১ মে ধার্য করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ফজিলা বেগম এ তারিখ নির্ধারণ করেন। এ দিন আদালতে রাষ্ট্রপক্ষের সাক্ষী উপস্থিত থাকলেও এ মামলার এক আসামিকে কারাগার থেকে আদালতে হাজির না করায় সাক্ষ্য নেওয়া হয়নি।প্রসঙ্গত, মামলাটি এত দিন দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। কিন্তু আইন অনুসারে নির্ধারিত ১৩৫ দিনে মামলাটি ট্রাইব্যুনালে শেষ না হওয়ায়, তা মূল আদালতে ফিরে যায়। মামলায় ৮৪ জন সাক্ষীর মধ্যে ৫০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। গতকাল এ মামলার আসামি মুফতি হান্নানসহ চারজনকে কারাগার থেকে আদালতে আনা হয়। কিন্তু মাওলানা রউফকে আদালতে হাজির না করায় সাক্ষ্য নেওয়া হয়নি। এ মামলায় মাওলানা তাজউদ্দিনসহ আটজন পলাতক।