৩৫ জনকে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য কেনাবেচা ও ব্যবহারের অভিযোগে গত রোববার রাজধানীর বিভিন্ন স্থানে ৩৫ জনকে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-২-এর একটি দল গত রোববার রাজধানীর কলাবাগান, ধানমন্ডি, লালবাগ, তেজগাঁও, মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগ থানায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদকসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তার হওয়া প্রত্যেককেই সর্বোচ্চ দুই বছর থেকে ছয় মাসের কারাদণ্ড দেন।দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন কবির, আলমগীর হোসেন, সোলেমান (১), সোলেমান (২), সুমন, ফয়জুল করিম, খায়রুল ইসলাম, হাসান, বিপ্লব, আলিফ, মনির হোসেন, আবদুর রহিম, ফারুক, আলাউদ্দিন, রনি, রায়হান, সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম, জমির আলী, সুজন, আল আমিন শেখ, রবিউল, ফয়সাল, বিল্লাল হোসেন, রাজন, ফরিদ মিয়া, আলমগীর, মিঠুন, ইমরান হোসেন, জুয়েল, মানিক হোসেন, মনির, লিটন, মাসুম ও তোতা মিয়া। এরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলে র্যাব জানিয়েছে।