৪০০ ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ডেমরার ডগাইরে গত শনিবার একটি বাসায় অভিযান চালিয়ে র্যাবের সদস্যরা ৪০০ ইয়াবা বড়িসহ আবদুল করিম (২০) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন।র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে র্যাব-৩-এর একটি দল পূর্ব ডগাইরের নতুনপাড়ার একটি বাড়ির পাঁচতলার ফ্ল্যাটে অভিযান চালায়। তারা ওই ফ্ল্যাটের বাসিন্দা করিমকে গ্রেপ্তার করে তাঁর তথ্যের ভিত্তিতে ৪০০ ইয়াবা বড়ি উদ্ধার করে।অভিযান পরিচালনাকারী র্যাব-৩-এর লেফটেন্যান্ট মোহাম্মদ জাররার হোসেন জানান, করিমের কাছ থেকে ইয়াবা বড়ি বিক্রির দুই লাখ ৫১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে করিম সীমান্ত এলাকা থেকে ইয়াবা বড়ি কিনে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করছেন। করিমের সঙ্গে জড়িত মাদক চক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।