৪১ লাখ টাকা আত্মসাৎ, মামলা করেছে দুদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নীলক্ষেত বাবুপুরা ইসলামিয়া মার্কেট বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুদকের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলাটি করেন। অভিযুক্ত ব্যক্তিরা হচ্ছেন নীলক্ষেত বাবুপুরা ইসলামিয়া মার্কেট সমিতির সভাপতি আবদুর রাজ্জাক ভূঁইয়া, সাবেক সভাপতি মকবুল হোসেন খান, সহসভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক আলী আক্কাস। এজাহারে বলা হয়, জনৈক আনোয়ারউল্লাহ খন্দকারের কাছ থেকে দুটি চুক্তিপত্রের মাধ্যমে সমবায় সমিতির অনুকূলে দুই দফায় ৪১ লাখ ১৬ হাজার টাকা নেওয়া হয়। কিন্তু চুক্তিপত্র অনুসারে ওই টাকা ফেরত না দিয়ে পুরো টাকাই আত্মসাৎ করেন অভিযুক্ত চারজন।