৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্তি ও পত্রিকাটির ছাপাখানা খুলে দেওয়ার দাবিতে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅনশন কর্মসূচি পালন করেছে সাংবাদিকদের দুটি সংগঠন। সেখানে অনুষ্ঠিত সমাবেশ থেকে বলা হয়, আগামী ৪ মের মধ্যে দাবি মানা না হলে ৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেন। সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত চলে এই গণঅনশন। আমার দেশ পত্রিকার সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।সভাপতির বক্তব্যে বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, এ সরকার খুনি, হত্যাকারী ও গণমাধ্যমবিরোধী সরকার। বিএফইউজের মহাসচিব শওকত মাহমুদ আওয়ামী লীগের নাম উল্লেখ না করে বলেন, একটি রাজনৈতিক পরিবার আছে, যাদের প্রধান কাজ গণমাধ্যম বন্ধ করা। পরিবারটি পঁচাত্তরে চারটি রেখে সব পত্রিকা বন্ধ করেছিল। বিপরীতে অন্য একটি পরিবার আছে, যাদের কাজ গণমাধ্যমের দরজা খুলে দেওয়া।কর্মসূচিতে আরও বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ছড়াকার আবু সালেহ, ডিইউজের সভাপতি আবদুস শহীদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, আমার দেশ পত্রিকার পক্ষে কবি হাসান হাফিজ, আবদুল হাই শিকদার, জাহেদ চৌধুরী, কাদের গনি চৌধুরী প্রমুখ।