৫০ লাখ টাকার জাল নোট আটক, সাতজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল নোটের আরেকটি বড় চালান আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর পোস্তগোলা থেকে গত শনিবার রাতে ৫০ লাখ টাকার এসব জাল নোট আটক করা হয়। এ সময় সাতজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।গ্রেপ্তার হওয়া সাতজন হলেন: বাবু শেখ (৩৮), নিয়াজ শেখ (৩৫), ইমদাদুল ইসলাম (২২), জিতু (২৫), জহিরুল ইসলাম (২৫), শিরিন আক্তার (২২) ও শাহানাজ বেগম (২৫)। তাঁদের কাছ থেকে কম্পিউটার, প্রিন্টার, রং, ছাপ দেওয়ার ছাঁচ ইত্যাদি উদ্ধার করা হয়।ডিবি পুলিশ এর আগে ২ আগস্ট রাতে ছয় লাখ ৪০ হাজার টাকার জাল নোটসহ নয়াপল্টন থেকে তিনজনকে এবং ২৭ জুলাই রাতে ৪৭ লাখ টাকার জাল নোটসহ মান্ডা ও মুগদা থেকে ছয়জনকে গ্রেপ্তার করে।শনিবার গ্রেপ্তার করা সাতজনকে গতকাল ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে হাজির করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডিবির অতিরিক্ত উপকমিশনার মোখলেছুর রহমান ও সহকারী পুলিশ কমিশনার লুৎফুল কবির।সংবাদ সম্মেলনে বলা হয়, ঈদবাজার সামনে রেখে গ্রেপ্তার ব্যক্তিরা জাল নোট তৈরি করছিলেন।গ্রেপ্তার বাবু শেখ বলেন, তিনি তিন-চার বছর ধরে জাল নোটের কারবারের সঙ্গে জড়িত। ইতিমধ্যে তিনি এক কোটির বেশি জাল নোট বাজারে দিয়েছেন। তিনি জানান, চট্টগ্রাম থেকে ৫০ লাখ টাকার জাল নোট তৈরির চাহিদা পেয়েছেন। রোববার (গতকাল) জাল নোটগুলো সরবরাহ করার কথা ছিল।