৫০০ নতুন উদ্যোক্তা তৈরি করবে ড্যাফোডিল
নতুন উদ্যোক্তা তৈরির জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) নতুন বিভাগ চালুসহ নানা উদ্যোগ নিয়েছে। এর ধারাবাহিকতায় ‘এন্ট্রাপ্রেনিউরশিপ’ বিভাগ ‘আর ইউ দ্য নেক্সট স্টার্ট আপ’ শিরোনামে আগামী পাঁচ বছরে ৫০০ নতুন উদ্যোক্তা তৈরির প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের আওতায় বাছাই করা যোগ্য ও উদ্যমী তরুণদের বৃত্তি প্রদানসহ সফল উদ্যোক্তা তৈরি করা পর্যন্ত নানা সহযোগিতা করা হবে। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
বিজয়ী তরুণদের ২০ জনকে প্রথম পর্যায়ে বৃত্তির আওতায় আনা হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান, উপাচার্য অধ্যাপক ইউসুফ এম ইসলাম, বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক রফিকুল ইসলাম, এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের প্রধান সৈয়দ মারুফ রেজা প্রমুখ। বিজ্ঞপ্তি