৫০০ হজ লাইসেন্স দেবে মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজযাত্রী পরিবহন ও ব্যবস্থাপনায় নতুন করে ৫০০ ট্রাভেল এজেন্সিকে লাইসেন্স দেবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া।‘রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ)’ নামে একটি সংগঠনের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে ধর্ম প্রতিমন্ত্রী এ কথা বলেন। সাংবাদিকদের তিনি বলেন, হজযাত্রী পরিবহনে বিমান ও সৌদি এয়ারলাইনসের বাইরে তৃতীয় ক্যারিয়ার উম্মুক্ত করার সম্ভাবনা নেই।আরআরএফের সভাপতি শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ভূঁইয়া ও তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন এ সময় উপস্থিত ছিলেন। ১৬ সেপ্টেম্বর এবারের হজ কার্যক্রম উদ্বোধন করা হবে। হজের ফ্লাইট শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে।