৫২ ব্যাগ রক্ত সংগ্রহ করেছে রেড ক্রিসেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি থেকে ৫২ ব্যাগ রক্ত সংগৃহীত হয়েছে। এ কর্মসূচিতে সহযোগিতা করে ঢাকায় ভারতীয় দূতাবাস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাসে রক্তের প্রাপ্যতার কথা বিবেচনা করে শুক্রবার এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য, পরিবারকল্যাণ ও সমাজকল্যাণ উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারতীয় হাইকমিশনার পংকজ শরণ। উপস্থিত ছিলেন সোসাইটির মহাসচিব ক্যাপ্টেন (অব.) বকরসহ রেড ক্রিসেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।