৫৫২ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে গত মঙ্গলবার ৫৫২টি ইয়াবা বড়িসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ডিবি। ডিবি জানায়, মঙ্গলবার রাতে ডিবির একটি দল কল্যাণপুর ২ নম্বর সড়কের ২১/৫/ডি নম্বরের আখতারুল ইসলামের ভাড়া বাসায় অভিযান চালায়। ডিবি পুলিশ ওই বাসা থেকে ৫০০ ইয়াবা বড়ি উদ্ধার করে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে। এর দেড় ঘণ্টা আগে ডিবির ওই দলটি ফার্মগেটসংলগ্ন তেজগাঁও মহিলা কলেজের পশ্চিম পাশে অভিযান চালিয়ে সুমনকে (২৫) গ্রেপ্তার করে। তার শরীর থেকে ৫২টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ডিবির সহকারী কমিশনার সাদিরা খাতুন বলেন, গ্রেপ্তার হওয়া দুই যুবক সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।