৫৬ পরিবারকে নতুন পোশাক দিল বন্ধুসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য গেন্ডারিয়ার নামাপাড়া বস্তির ৫৬টি দরিদ্র পরিবারের মধ্যে নতুন পোশাক দিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিবারগুলোর সদস্যদের হাতে শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ তুলে দেন বন্ধুসভার সদস্যরা। পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ, ছাত্র-কল্যাণ উপদেষ্টা অরুণ কুমার গোস্বামী, বিজ্ঞান অনুষদের ডিন হাসনা হেনা বেগম, শিক্ষক কামরুল আলম খান, কামাল উদ্দিন, মহসিন রেজা; বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি শোভন সাহা, সাধারণ সম্পাদক অজয় দাশ, সহসভাপতি শিরিন আক্তার প্রমুখ।