৬০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত সোমবার রাতে কমলাপুর আইসিডির সামনে থেকে ৬০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী দিদার (২৪) ও মাকসুদকে (২৪) গ্রেপ্তার করেছে।এ ছাড়া র্যাব-৩-এর একটি দল সোমবার দুপুরে কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫০ বোতল ফেনসিডিল জব্দ করেছে।