৬১ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনশ্রী এলাকা থেকে গত বুধবার রাতে ৬১ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন (২৫) ও রুবেল (২২) নামের দুজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।সম্মেলনে বলা হয়, ডিবির সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল রামপুরা টিভি ভবনের পাশের একটি গাড়ি থেকে এসব গাঁজা উদ্ধার করে। গ্রেপ্তার হওয়া দুজন ব্রাহ্মণবাড়িয়ার শশীদল সীমান্ত এলাকার জনৈক শাহ আলমের কাছ থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীতে সরবরাহ করেন।