৬২৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানগর পুলিশ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৬২৪টি মামলা ও জরিমানা আদায় করেছে। মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার সন্ধ্যা ছয়টা থেকে গতকাল সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে মোটরযান ও চালকের বিরুদ্ধে ৬২৪টি মামলা করা হয়েছে। অভিযানে ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়, ৩৫টি ড্রাইভিং লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। এ ছাড়া গুরুতর অপরাধের জন্য একজন গাড়িচালককে গ্রেপ্তার ও ১৯টি গাড়ি আটক করা হয়েছে। বিজ্ঞপ্তি।