৭ মার্চকে ইতিহাসের কালো অধ্যায় হিসেবে উল্লেখ করল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ মার্চকে বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই দিনে জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক ও বাহক তারেক রহমানকে চক্রান্তকারীরা গ্রেপ্তার করে।গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপি কেন্দ্রীয়ভাবে এই দিনটিকে তারেক রহমানের কারাবন্দী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির দাবি, তত্ত্বাবধায়ক সরকার এই দিনে তারেক রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করে তাঁর ওপর পৈশাচিক নির্যাতন চালায়।সমাবেশে মির্জা ফখরুল আরও বলেন, ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। এর মাধ্যমে দেশি-বিদেশি চক্রান্তকারীদের সহায়তায় ক্ষমতালোভী কিছু সেনা কর্মকর্তা রাষ্ট্রীয় ক্ষতায় অধিষ্ঠিত হতে এ দেশের রাজনীতির বেদিমূলে আঘাত করে বিরাজনীতির সূচনা করেন। তিনি দাবি করেন, চক্রান্তকারীরা তারেকের মেরুদণ্ড ভেঙে দিয়েছে।ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ, দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।