প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধাপরাধীদের বিচার ও ৭২-এর সংবিধান পুনর্বহালের দাবি জানিয়েছে ১১ দল।গতকাল মঙ্গলবার পুরানা পল্টনের শহীদ তাজুল মিলনায়তনে ১১ দল আয়োজিত আলোচনা সভায় এই দাবি জানানো হয়।আলোচনা সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, স্বাধীনতার ৪০ বছরে এ দেশে সংবিধান, রাজনীতিক ও মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয়েছে। এসব হত্যার রাজনীতি থেকে বেরিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে হবে। এর জন্য যুদ্ধাপরাধীদের বিচার ও ৭২-এর সংবিধানের পুনর্বহাল ছাড়া বিকল্প নেই।১১ দলের সমন্বয়ক মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আইনজীবী আমিরুল ইসলাম, আজিজুল ইসলাম খান, আবু হামেদ শাহাবুদ্দিন, নুরুর রহমান সেলিম, ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ। বিজ্ঞপ্তি।