৭২ হাজার টাকা জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগরের পাঁচটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৫৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে।অপরদিকে পরিবেশ অধিদপ্তরের একটি ভ্রাম্যমাণ আদালত কালো ধোঁয়া ছড়ানো ও শব্দদূষণ সৃষ্টির অপরাধে পাঁচটি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের ও তাত্ক্ষণিকভাবে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।বাজারে অভিযান: মিরপুর ২ নম্বর সেকশনের বড়বাগ বাজার এবং মিরপুর ১ নম্বর সেকশনের দারুসসালাম রোড এলাকায় গতকাল একটি পরিদর্শনমূলক অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘনের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।ওই প্রতিষ্ঠানগুলো হলো সালামের মাংসের দোকান, বাবুর মাছের দোকান, রসের ফোঁটা মিষ্টি সৃষ্টি, ফ্রেন্ডস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও খান ফার্মা।অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এবং র্যাব ও ঢাকা মহানগর পুলিশের সহায়তায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর অধীনে অভিযানটি পরিচালিত হয়। গাড়ির বিরুদ্ধে অভিযান: গতকাল নগরের বেগম রোকেয়া সরণি এলাকায় ২৫টি গাড়ি পর্যবেক্ষণ করেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কালো ধোঁয়া ছড়ানো এবং শব্দদূষণ সৃষ্টির অপরাধে পাঁচটি গাড়িকে (বাস ও পিকআপ) মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামানের নেতৃত্বে এবং ঢাকা মহানগর পুলিশ, বিআরটিএ এবং বাংলাদেশ স্কাউটের সহায়তায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানকালে অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিচালক কাজী সরওয়ার ইমতিয়াজ উপস্থিত ছিলেন।