৭৩তম প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপন ভারতীয় হাইকমিশনের

৭৩তম প্রজাতন্ত্র দিবসের আয়োজনে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস আজ ২৬ জানুয়ারি। ঢাকার ভারতীয় হাইকমিশন আজ তাদের চ্যান্সেরি প্রাঙ্গণে দিবসটি উদ্‌যাপন করেছে। ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি উপলক্ষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতির উদ্দেশে দেওয়া ভারতীয় রাষ্ট্রপতির ভাষণ পাঠ করেন।

ঢাকায় অবস্থানরত ভারতীয় নাগরিকেরা করোনার বিধি অনুসরণ করে দিবসটি উদ্‌যাপনের আয়োজনে যোগ দেন। তাঁদের পরিবেশনায় দেশাত্মবোধক গানের একটি অনুষ্ঠান হয়।