৭৮ গেটওয়ে লাইসেন্স ইস্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন অনুমোদন পাওয়া ৭৮টি প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের গেটওয়ে লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।গতকাল বৃহস্পতিবার বিটিআরসি কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছে এসব লাইসেন্স হস্তান্তর করেন কমিশনের চেয়ারম্যান জিয়া আহমেদ। ইন্টারন্যাশনাল গেটওয়ের (আইজিডব্লিউ) জন্য ২২টি প্রতিষ্ঠানকে, ইন্টারকানেকশন এক্সচেঞ্জের (আইসিএক্স) জন্য ২২টি এবং ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) জন্য ৩৪টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়। মোবাইল ফোন অপারেটর ও গেটওয়ে প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তসংযোগের জন্য অবশ্যপ্রয়োজনীয় ‘কল শেয়ারিং’ প্রক্রিয়ার বিষয়ে কোনো সমাধান না করেই এ লাইসেন্স হস্তান্তর করা হলো। মোবাইল ফোন অপারেটরগুলোকে পারস্পরিক কল বিনিময়ের জন্য গেটওয়েগুলোর সঙ্গে যুক্ত হতে হয়। এখন গেটওয়ের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে বলে কীভাবে বিষয়টি সম্পন্ন হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।গতকাল এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদকল শেয়ারিং জটিলতা নিরসনে গেটওয়ে লাইসেন্স পাওয়া সব প্রতিষ্ঠানের সঙ্গে দ্রুত আলোচনার আশ্বাস দেন।বর্তমানে দেশে দুটি আইআইজি, চারটি আইজিডব্লিউ এবং তিনটি আইসিএক্স গেটওয়ে রয়েছে।