৮ জানুয়ারি বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ জানুয়ারি শুক্রবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে শুরু হচ্ছে প্রথম বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড-২০১০। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ সারা বিশ্বে প্রথমবারের মতো এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের কাছে রসায়ন বিষয়টি জনপ্রিয় করাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। এতে ঢাকার নামকরা স্কুল-কলেজের এসএসসি অথবা ‘ও’ লেভেল এবং এইচএসসি অথবা ‘এ’ লেভেল-পর্যায়ে পড়ুয়া শিক্ষার্থীরা অংশ নেবেন। এই প্রতিযোগিতার পাঠ্যসূচি, প্রশ্নধারা ও সব ধরনের তথ্য পাওয়া যাবে www. boichemolympiad.com ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি।