৮০ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ খায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৮০ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে। এর মধ্যে পরিমিত পরিমাণে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে ৫২ শতাংশ পরিবার। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োডিনযুক্ত ভোজ্য লবণ উৎপাদনে মাননিয়ন্ত্রণ ও মান নিশ্চিত প্রযুুক্তির প্রয়োগবিষয়ক কর্মশালায় এ তথ্য দেওয়া হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থার (বিসিক) সর্বজনীন আয়োডিনযুক্ত লবণ প্রকল্প এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন যৌথভাবে দুই দিনের এই কর্মশালার আয়োজন করে।কর্মশালায় বলা হয়, ২০১৬ সালের মধ্যে ৯০ শতাংশ পরিবারকে পরিমিত পরিমাণে আয়োডিনযুক্ত লবণের আওতায় আনার লক্ষ্যে কাজ করছে। সরকার লবণনীতি প্রণয়ন করেছে। কর্মশালায় অন্যান্যের মধ্যে পুষ্টিবিদ, মান বিশেষজ্ঞ, লবণ মিলমালিকেরা অংশ নেন। আজ কর্মশালার শেষ দিন। বিজ্ঞপ্তি।