৯ জুলাই থেকে মহানগরের নতুন ভোটারদের পরিচয়পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত ঢাকায় নতুন তালিকাভুক্ত ভোটারদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। গতকাল বুধবার নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য জানানো হয়েছে।২০০৯ সালে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ভোটার তালিকার হালনাগাদ করা হয়। হালনাগাদ কর্মসূচির আওতায় যাঁরা নতুন ভোটার হয়েছেন, তাঁদের তালিকা সম্প্রতি ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন প্রকল্প থেকে ইসিতে হস্তান্তর করা হয়েছে। নতুন তালিকাভুক্ত ভোটারদের জাতীয় পরিচয়পত্র সংশ্লিষ্ট থানা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে ঢাকা মহানগরের পাঁচটি কেন্দ্র থেকে বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ৯ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য ভোটারকে নিবন্ধনের সময়ে দেওয়া মূল প্রাপ্তি রসিদ সঙ্গে আনতে হবে। যেসব কেন্দ্র থেকে ওয়ার্ডের ভোটাররা তাঁদের জাতীয় পরিচয়পত্র পাবেন, সেগুলো হলো—১ নম্বর ওয়ার্ড, ১৫ থেকে ২২ নম্বর ওয়ার্ড, ৩৭ থেকে ৪০ নম্বর ওয়ার্ড, ৫৩ থেকে ৫৭ নম্বর ওয়ার্ড এবং ক্যান্টনমেন্ট বোর্ডের পরিচয়পত্র বিতরণ করা হবে তেজগাঁওয়ের টেকনিক্যাল টিসার্স ট্রেনিং কলেজ থেকে।২ থেকে ১৪ নম্বর ওয়ার্ডের পরিচয়পত্র বিতরণ করা হবে মিরপুর ১২ নম্বর সেকশনের ২ নম্বর কমিউনিটি সেন্টার থেকে। ২৩ থেকে ৩৬ এবং ৮৫ নম্বর ওয়ার্ডের পরিচয়পত্র বিতরণ করা হবে বাসাবো কমিউনিটি সেন্টার থেকে।এ ছাড়া ৪১ থেকে ৫২ এবং ৫৮ থেকে ৬৭ নম্বর ওয়ার্ডের পরিচয়পত্র বিতরণ করা হবে মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ থেকে। ৬৮ থেকে ৮৪ এবং ৮৬ থেকে ৯০ নম্বর ওয়ার্ডের পরিচয়পত্র বিতরণ করা হবে ওয়ারীর আব্দুর রহিম কমিউনিটি সেন্টার থেকে।এ বিষয়ে গতকাল ঢাকার উপনির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে পরিচয়পত্র নিতে পারবেন না, তাঁদের পরবর্তী সময়ে সংশ্লিষ্ট থানা নির্বাচন অফিস থেকে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।