৯৯৪টির মধ্যে ৮৬৭টিরই কোনো অনুমোদন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ৯৯৪টি রাসায়নিক গুদাম ও কারখানার মধ্যে ৮৬৭টিরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কোনো লাইসেন্স নেই। এর মধ্যে কোতোয়ালি, ডেমরা, শ্যামপুর, নিউমার্কেটসহ বিমানবন্দর এলাকায় অবস্থিত কারখানাগুলোর জন্য ফায়ার সার্ভিস থেকে কোনো ধরনের লাইসেন্স বা অনুমতি নেওয়া হয়নি।অগ্নিনির্বাপণ আইন-২০০৩ অনুযায়ী, দাহ্য রাসায়নিক গুদামজাত করার লাইসেন্স পেতে হলে প্রতিষ্ঠানে অবশ্যই আগুন নেভানোর ব্যবস্থা থাকতে হবে। এ জন্য অবশ্যই থাকতে হবে ফায়ার সার্ভিসের লাইসেন্স।সূত্রমতে, হাজারীবাগে রাসায়নিক গুদাম ও কারখানা রয়েছে ২১১টি, এর মধ্যে ২০৯টিই লাইসেন্সবিহীন, তেজগাঁওয়ে আছে ৬৫টি গুদাম ও কারখানা, এর মধ্যে ৩১টি লাইসেন্সবিহীন, মিরপুরে ১০৩টি কারখানার মধ্যে ৬৬টির লাইসেন্স নেই, রমনায় ৭৪টি কারখানার মধ্যে ৪২টির লাইসেন্স নেই, খিলগাঁওয়ে চারটি কারখানার মধ্যে দুটির লাইসেন্স নেই, উত্তরখানে তিনটির মধ্যে একটির লাইসেন্স নেই, দক্ষিণখানেও তিনটির মধ্যে একটিরও লাইসেন্স নেই, উওরার চারটির মধ্যে দুটিরই লাইসেন্স নেই।রাজধানীর আবাসিক এলাকা থেকে অবৈধ রাসায়নিক ও কারখানা অপসারণে গঠিত টাস্কফোর্সের কাছে গত মঙ্গলবার এসব তথ্য জানিয়ে প্রতিবেদন দিয়েছে ফায়ার সার্ভিস। কমিটির চতুর্থ বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনার পর এসব কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। জানতে চাইলে টাস্কফোর্সের প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী প্রথম আলোকে বলেন, এসব কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাবেন। তিনি বলেন, ‘লাইসেন্স পেতে হলে প্রতিষ্ঠানে অবশ্যই আগুন নেভানোর ব্যবস্থা থাকতে হবে। আমরা এসব গুদাম ও কারখানা সরানোর জন্য কয়েকটি আইন সংশোধন করার সুপারিশ করব। এর মধ্যে এসব কারখানা স্থাপনের আগে যাতে অবশ্যই ফায়ার সার্ভিসের লাইসেন্স নেওয়া হয়, তা নিশ্চিত করার কথা থাকবে।কমিটির প্রধান বলেন, রাসায়নিক কারখানা বা গুদামের জন্য সরকারের কোন সংস্থা থেকে অনুমতি নিতে হয় তা কমিটির কোনো সদস্যই জানেন না। এ বিষয়টি খুঁজে বের করার জন্য জ্বালানি, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বিনিয়োগ বোর্ডসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের বৈঠকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।টাস্কফোর্স সূত্র জানায়, জেলা প্রশাসনের কাছ থেকে ৫১৮টি কারখানার তালিকা পাওয়া গেছে। এর মধ্যে ৭৩টি রাসায়নিক আমদানি ও মজুদের গুদাম। এর মধ্য থেকে আবার ৪৭টির ক্ষেত্রে অনাপত্তি পত্র দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে পাওয়া গেছে ১১টি কাঁচামাল আমদানি, ১২টি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ, ২১টি মাদকদ্রব্যজাতীয় কাঁচামাল আমদানি, সাতটি কাঁচামাল ব্যবহার, একটি মাদকদ্রব্যজাতীয় পণ্য রপ্তানি এবং ২২টি মাদকদ্রব্যজাতীয় খুচরা কাঁচামাল বিক্রির লাইসেন্স দেওয়া তথ্য।