ওসমানী উদ্যানের বেহাল দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অধিকাংশ পার্ক রক্ষণাবেক্ষণের অভাবে সৌন্দর্য হারাচ্ছে। নষ্ট হচ্ছে পরিবেশ। ইট-পাথরের এই শহরে এই পার্কগুলোই হতে পারত স্বস্তির জায়গা। কিন্তু তা হয়নি। পার্কগুলো হকার, মাদকসেবী ও ভাসমান মানুষের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ব্যস্ততম এলাকা গুলিস্তানসংলগ্ন ওসমানী উদ্যানটির দক্ষিণে সুরম্য নগর ভবন ও পুলিশ সদর দপ্তর এবং উত্তরে বাংলাদেশ সচিবালয় থাকা সত্ত্বেও পার্কটি গুরুত্ব পাচ্ছে না। যে যেভাবে পারছে নষ্ট করছে পার্কের পরিবেশ। গতকাল মঙ্গলবার পার্কটির বেহাল দশা ক্যামেরাবন্দী করেছেন আবদুস সালাম

.
.


পার্ক ব্যবহারের সময়সূচি ও নিয়মসংবলিত সাইনবোর্ড লাগানো থাকলেও তা কোনো কাজে আসছে না।

.
.


পার্কের বেষ্টনীর ভাঙা অংশ দিয়ে যাতায়াত করে হকার ও ভাসমান লোকজন।

.
.


পার্কের ভেতরে পুরোনো জিনিসপত্রের বাজার বসে।

.
.


মুক্তিযুদ্ধ–বিষয়ক ভাস্কর্যগুলোর সৌন্দর্য ঢাকা পড়েছে ভাসমান লোকজনের অস্থায়ী ঘরের আড়ালে।

.
.


পার্কের বিভিন্ন অংশ খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়।

.
.


পার্কে ধূমপান নিষিদ্ধ হলেও বেশির ভাগ লোকজনই নিয়ম মানছেন না।

.
.


 পার্কে প্রকাশ্যে বসে মাদকাসক্তদের আড্ডা।

.
.


পার্কেই বসবাস ভাসমান লোকজনের।